ঠিকানাটা হারিয়ে ফেলেছি চাহিদার ভীড়ে।এলোমেলো চাহিদা গুলো বড়ো নিষ্ঠুর। নির্মম হাওয়ার বেগে অনেক দূরে নিয়ে যায় অজান্তে। অনেক দূরে চলে এসেছি।ফুটপাতে মানুষ ঘুমায় কত শান্তি তে।গরিবের নেশায় অনিবরত বিরতিহীন ভাবে হেটে চলি পূর্ণ প্রহর গোনা রাত্রির শূন্য পথের শেষ যাত্রী মনে হয় আমি। নির্জনতায় ছায়ার ভীড় নিঃশব্দ পায়ে এগিয়ে চলেছে সাথে একাকিত্বের শূন্যতায় উজাড় হয়ে যাবো। উঁচু নীচু পথে জীবনের কত হোঁচট নিস্তব্ধতায় রক্ত ঝড়িয়ে মিশে গেছে ধুলোয়। নিরাশ্রয় হয়ে একাকিত্বের শূন্যেতায় জীবনের সত্তা নিয়ে কি হবে। স্বপ্নের অনুভূতি গুলো ভাষা হীন হয়েছে। দিশাহীন উপেক্ষীত মনে হয় সব। বাস্তবতার অন্ধকার গুহায় ঝিমুতে ঝিমুতে ঘুম-পাগল স্মৃতিগুলো একসময় চিরদিনের জন্য ঘুমপুরীর বাসিন্দা হয়ে যায়
রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬
বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬
একটি মেয়েকে জন্মের পর থেকে ত্যাগ করতে হয়। ত্যাগ করতে হয় তার ইচ্ছে গুলো
মেয়েদের আমরা যতই আবেগী বলি দুর্বল বলি না কেন তাদের কষ্ট সহ্য করার ক্ষমতা সত্যি অসাধারণ।
মেয়েরা হয়তো ছোট্ট কিছু হলেই উহ আহ.. করে কিংবা ইনজেকশনের সূচ ফোটানোর মত ক্ষুদ্র আঘাতও তারা ভয় পায়। কিন্তু তারাই আবার প্রয়োজনে ডেলিভারির মত কয়েকশগুণ কষ্টও সহ্য করতে পারে! পারে প্রয়োজনে প্রিয়জনের জন্য সবকিছু উৎসর্গ করে দিতে। সারাদিন কষ্ট করে রান্নাবান্না করে স্বামী সন্তানের ক্ষুধা দূর করার মধ্যেই তারা শান্তি খুঁজে পায়, সারাদিনের কষ্টের কথা ভুলে যায়। সেটা আপনি আপনার মা'র দিকে তাকালেই খুব ভালোভাবে বুঝতে পাড়বেন।।
একটি মেয়েকে জন্মের পর থেকে ত্যাগ করতে হয়। ত্যাগ করতে হয় তার ইচ্ছে গুলো..মনের অনুভূতি গুলো। ত্যাগ করতে হয় বয়ফ্রেন্ডকে। পিতার ঘর ত্যাগ করতে হয়। বিয়ের পর ত্যাগ করতে হয় তার নাম। সন্তান লাভের পর ত্যাগ করতে হয় তার রাতের ঘুম...খাওয়া -দাওয়া।
.
অসীম ধৈর্য ত্যাগ কষ্ট সহ্য করার ক্ষমতা! আপনজনদের খুশী রাখার জন্য নিজের সবকিছুকে বিসর্জন দেয়ার ক্ষমতা সৃষ্টিকর্তা একমাত্র মেয়েদের কেই দিয়েছেন। তাই মেয়েদের বুঝতে শিখুন। তাদের সাথে কখনো খারাপ ব্যাবহার করবেন না...Cz Every girl wants respect..আর আপনি যদি তাকে সম্মান দিতে না পারেন তাহলে অন্তত অসম্মান করবেন না।
.
মেয়েদের মন খুব নরম। সেই নরম মনে কখনো আঘাত করোনা.. কখনো কষ্ট দিয়ো না। শুধু তাকে আপন করে একটু ভালবাসা দিয়ে দেখো.......... সমস্ত পৃথিবীর সাথে লড়াই করবে শুধুই তোমারই জন্য।
.
মেয়েরা সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি একটি মেয়েই পারে তার অগুছালো প্রিয় মানুষটিকে ভালোবাসার মায়ায় যত্ন করে গুছিয়ে তুলতে।
.
হুমায়ূন আহমেদ বলেছেন
"ব্যবহার করা কপালের টিপটার আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয়। একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না। পুরাতন শাড়িটা ভাঙা চুড়িটা.. কাজে লাগবেনা জেনেও তুলে রাখে..কারণ হলো মায়া। মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিষও ফেলে না। অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ারটানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক, একটা সংসার টিকিয়ে রাখতে চায়। এই জন্য মেয়েরা মায়াবতী আর মায়াবতীর কোন পুরুষবাচক শব্দ নেই।
পরিশেষে একটা কথাই বলব।
আমরা ছেলেরা সত্যি খুব lucky...
একজন নারীকে মা হিসেবে পেয়ে
একজন নারীকে বোন হিসেবে পেয়ে)
একজন নারীকে স্ত্রী হিসেবে পেয়ে...
শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬
বুক চাপড়ানো আর্তনাদ
এই আমার অযাচিত বেঁচে থাকা
বুক চাপড়ানো আর্তনাদ... আদম্য মৃত্য নাচ
এক অদৃশ্য দেওয়ালের মাঝে বন্দি
নিজেকে খুঁজতে গিয়ে নিজের মাঝেই হারিয়ে যাই।
রাতের আঁধার কে দূরে ঠেলে
নিয়ন আলোয় জলত্ব এই শহরের
পুরোটা জুরে তোমাদের বিচরন
চার দেয়ালের মাঝে আমার জমানো কথা
অব্যক্ত আবেগ নিকোটিনের ধোঁয়ায় আত্তহত্যা করে।
দেয়াল ভাঙ্গতে পারি না...... নিরব অস্তিত্ব জানিয়ে যাই।
আমার এই একলার রাজত্বে
এক রাশ বিষন্নতাই সঙ্গি।
কোন একদিন চলে যাবো কেউ জানবে না
ইতিহাসেও আমার অস্তিত্ব থাকবে না
দু ফোটা অশ্রু নিয়ে চোখে
কেউ শেষ বিদায় জানাবে না।
অমরত্ব চাই না
ভালবাসায় একটি প্রহর বাঁচতে চাই।
বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
তবু তোমায় ভালোবাসার ইচ্ছের প্রয়াণ নেই
তোমাকে ভালোবাসার আদম্ম ইচ্ছে
আজো রক্তের সাথে মিশে আছে
বিশ্বাস করো এখনো মাঝে মাঝেই
স্বপ্নের মাতাল নৃত্য হয় !
অনিন্দ্য পুষ্প পাপড়ির মতোই জন্মেছিলো
আমারও ভালোবাসা !
জানি বিশ্বাস করবে না আজো !
প্রস্ফুটিত হওয়ার আগেই ঝরে গেছের প্রণয়ের ফুল ।
তারপর থেকেই আজ অবধি ইচ্ছের অনাকাঙ্ক্ষিত লালন
দৃষ্টির পরিসীমা থেকে দূরত্ব ভুলে হৃদয়ের খুব কাছেই আপন মনে সাজিয়েছি
জানি বিশ্বাস করবে না আজো
তবু তোমায় ভালোবেসে যাই
লগ্নের শেষ ভাগেই হয়তো আমি
অপ্রাপ্তির কতো হিসেব নিকেশ আর করবো বলো
অবাক্ত কথার মালা যে থেকে গেছে গভীরেই
তবু তোমায় ভালোবাসার ইচ্ছের প্রয়াণ নেই
ব্যাস্ত শহরের কোলাহলে আবেগটা চাপা পড়ে যায়
ঘড়ির কাটাটা সেদিনও ঘুরছিল,আজও ঘুরছে...তুমি চলে গেছো বলে ঘড়ির কাটাটা একটা বারের জন্যেও থেমে যায় নি..সারাদিন ব্যাস্ত শহরের কোলাহলে আবেগটা চাপা পড়ে যায়...কিন্তু মাঝরাতে এসে সময়টা হঠাৎ করেই থেমে যায়..
এমন তো হবার কথা ছিলো না...ব্যস্ত শহরের বৃষ্টিতে তোমার আমার পা ঝুলিয়ে আকাশ দেখার কথা ছিলো....আমাদের বৃষ্টিগুলো আজ আর কেউ দেখে না...শুধু ভোর রাতে জানালার কাচে দু'এক ফোটা কান্নার জল হয়ে ঝুলে থাকে..
গত জোছনায় ভিজেছিলাম শেষ
আজও তার রেশ লেগে আছে ...
আমি বঙ্গ জলে পাঠাই চিঠি
দুঃখ তোমার শত্রু হোক
মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)






